স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য “প্রপোজাল রাইটিং ফর রিচার্জ গ্রান্ট” বিষয়ক একটি সেমিনার সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। তিনি গবেষণা প্রকল্পের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তোহিদুল আলম। তিনি গবেষণা অনুদানের জন্য গবেষণা প্রকল্প ও প্রপোজাল রাইটিং প্রণয়নের পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর গবেষণা অনুদানের প্রযোজ্য শর্তাবলী সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি ইউজিসি গবেষণা প্রপোজালের নমুনা এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রপোজালের নমুনা সম্পর্কেও বিস্তারিত জানান।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুব আরা উপস্থিত ছিলেন।








