শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাবিপ্রবি’র মাস্টার প্ল্যান চূড়ান্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক আবদুল গফুর।

এতে আরও উপস্থিত ছিলেন—

  • ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উদ্দীন
  • সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামশেদ আলম পাটোয়ারী
  • রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ
  • শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা ও সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা
  • শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির টিম লিডার মুকতাসিন মাহমুদ খান
  • রাবিপ্রবি মাস্টার প্ল্যান কমিটির সদস্য প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন

এছাড়াও রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রকৌশলী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ