রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাঙামাটিতে বিএনপির আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

৬ আগস্ট: ২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে জেলা বিএনপি আনন্দ র‌্যালি বের করেছে। বুধবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে হাজারো নেতা-কর্মী বৃষ্টি উপেক্ষা করে এই র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। বক্তব্যে তিনি বলেন, “ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের স্মরণে আজকের এই বিজয় মিছিল। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের সব কার্যক্রম পরিচালনা করব।”

সমাবেশে বিএনপির নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস গত মঙ্গলবার জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নিজেকে দায়মুক্ত করেছেন। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে জাতি একটি কংকালমুক্ত দেশ পেয়েছে। জুলাই যোদ্ধাদের রক্তের সাথে আমরা বেইমানি করব না।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক উপমন্ত্রী বাবু মনি স্বপন দেওয়ান এবং সদস্য মৈত্রি দেওয়ান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ