রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর উত্তরায় এক ভিন্নধর্মী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি তুরাগ থানার কামারপাড়া হয়ে মেট্রো স্টেশন ঘুরে ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় গিয়ে শেষ হয়।

‘Change yourself to change Bangladesh’— পরিবর্তনের অঙ্গীকারে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী মিছিলে ছিল না কোনো প্রার্থী বা ব্যক্তিনির্ভর স্লোগান। ব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।

মিছিলে শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। পাশাপাশি নেতা-কর্মীরা হাতে ধরে রাখেন জাতীয় ও দলীয় পতাকা।

প্রায় ১০ কিলোমিটারব্যাপী এই মিছিলটিতে অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ১০ সহস্রাধিক নেতা-কর্মী।

আয়োজকরা জানান, এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল পরিবর্তনের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের পরিবর্তনের মাধ্যমে জাতিকে পরিবর্তনের আহ্বান জানানো। তারা আরও বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলার প্রতীক হিসেবে এই মিছিল কোনো ব্যক্তিনির্ভর প্রচারণা নয়, বরং একটি নীতিনিষ্ঠ আন্দোলনের বার্তা বহন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ