শাওন বণিক, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ রিজিয়নের টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর এলাকা পরিদর্শন করেছেন। গতকাল তিনি স্থানীয় স্টেকহোল্ডার ও পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মিঠামইন থানার অফিসার ইনচার্জ, টুরিস্ট পুলিশের কর্মকর্তা, স্থানীয় স্টেকহোল্ডার এবং হাওর ভ্রমণে আসা পর্যটকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ১৪ কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকা মিঠামইন-অষ্টগ্রাম সড়কও পরিদর্শন করেন।

এ সময় তিনি পর্যটকদের দেশকে জানার জন্য ভ্রমণে উৎসাহিত করেন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সর্বদা নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।








