শাওন বনিক, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ সদরের ঐতিহ্যবাহী গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ফুডিয়ানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (স্থানীয় সময় বিকেল ৫টায়) এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক, পিপিএম।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আসাদুজ্জামান খান মনির, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব নয়ন আহমেদ, কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিদের উদ্দেশে জনাব নাইমুল হক বলেন, “কিশোরগঞ্জে আগত পর্যটকদের যেন স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন করা হয়, সেদিকে রেস্টুরেন্ট মালিক ও ব্যবসায়ীদের দৃষ্টি রাখতে হবে। এছাড়াও খাবারের মূল্য নিয়ে অতিরিক্ত চার্জ গ্রহণ যেন না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। ট্যুরিস্ট পুলিশ নিয়মিত এসব বিষয় পর্যবেক্ষণ করবে।”
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, মানসম্মত খাবার ও সেবার প্রতিশ্রুতি নিয়ে ফুডিয়ানা তাদের যাত্রা শুরু করেছে।








