শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে বাসাইল ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জনসাধারণের মাঝে বাসাইল ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিছ উদ্দিনের সভাপতিত্বে এবং বাসাইল ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কুদ্দুস মাঝি ও সাধারণ সম্পাদক মো. লতিফ আজাহারীর সার্বিক সহযোগিতায় এ কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাসাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. শাহজামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ফরহাদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে সিরাজদিখান উপজেলার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ