শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা ধানের শীষের লোক: আব্দুল্লাহ্

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

“আমরা ধানের শীষের লোক, কেন্দ্রীয়ভাবে যাকে যোগ্য মনে করে যার হাতে ধানের শীষ দেবে, তার হয়ে সকলে মিলে কাজ করবো। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করি। আমিও আপনাদের মতো একজন কর্মী হতে চাই”— মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির যৌথ সভায় মুন্সীগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্ এসব কথা বলেন।

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজদিখান-শ্রীনগর এই দুই উপজেলার বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুরে শেখ মো. আব্দুল্লাহ্’র নিজ বাড়ির আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা এবং সঞ্চালনা করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাতেন খান শামীম, মো. আনোয়ার হোসেন ভুইয়া, মো. ফারুক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, শ্রীনগর উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মেম্বার, সদস্য সচিব মো. মামুনুর রশীদসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এছাড়াও সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার ২৮টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ