সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা এ বি এম মহিউদ্দিন আল হুসাইনী (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ১১টায় ঢাকার একটি হাসপাতালে তিনি স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, আট ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর ইসলামপুর কামিল মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সিরাজদিখান থানা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ উপজেলার বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।









