শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কোলা ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের সিরাজদিখানের কোলা ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ফারুক-উল-আলম এবং সঞ্চালনা করেন যুবনেতা মো. মহাসীন ঢালী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য, মুন্সীগঞ্জ-০১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ।

খেলার উদ্বোধক ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ