,

টংগিবাড়ীতে সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভাঙচুর, লুটপাট ও হামলা; আহত ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাঁদাদাবি দিতে অস্বীকৃতি জানালে বৃদ্ধ পিতা মোক্তার হোসেন মিল্কি, ছেলে রাছেল (৩৭) এবং স্ত্রী লাইলী বেগম (৬০)-কে ভাঙচুর, লুটপাট ও হামলা করা হয়েছে। আহতরা স্থানীয় লোকজনদের সহায়তায় টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, উত্তর বেতকা গ্রামের মোক্তার হোসেন মিল্কির বাড়িতেই এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আহত লাইলী বেগম (৬০) বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে টংগিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর বেতকা গ্রামের মোক্তার হোসেন মিল্কির সঙ্গে আমিনুল হক খোকা মোল্লা (৫০) গংদের বিরোধ চলে আসছে। গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মোক্তার হোসেন মিল্কির ছেলে কাছে আসামীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ৫ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আসামীরা জাকির হোসেন টিটু (৪৫)-এর সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে।

এতে বাধা দিলে বিবাদীরা ছেলে রাছেল (৩৭), মোক্তার হোসেন মিল্কি ও তার স্ত্রী লাইলী বেগমের (৬০) ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে নীল-ফোলা জখম করে। পরে বিবাদীরা বসতঘর ভাঙচুর করে, ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ ১,১৮,০০০ টাকা, তিনটি কার্টুন গরুর ভিটামিন ওষুধ, বসতঘরের টিনসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ খুন করার হুমকি দেয়।

আহতরা তাৎক্ষনিক স্থানীয় লোকজনের সহায়তায় টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ