সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

“এসো মিলি রক্তের বন্ধনে” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর অঞ্চলের অন্যতম মানবিক প্ল্যাটফর্ম বিক্রমপুর রক্তদান সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সন্তোষপাড়া ইউএনও পার্কে বিক্রমপুর রক্তদান সংস্থার সহ-সভাপতি মো. বায়েজীদ খানের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস ও ইকরাম শেখের সঞ্চালনায় এই বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে অসংখ্য বিশিষ্ট গুণীজনসহ ৪০টি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

অনুষ্ঠানে সংস্থার অর্জন তুলে ধরা হয়, রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি স্বেচ্ছাসেবীদের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি গত ছয় বছর ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নানা মানবিক কার্যক্রম, বিশেষ করে জরুরি রক্তদান ও সামাজিক সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিক্রমপুর রক্তদান সংস্থা ইতোমধ্যেই শত শত মানুষের জীবন বাঁচাতে রক্তের যোগান দিয়ে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ