শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুন্সিগঞ্জে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হন আলিফ হোসেন নামের একজন। এ বিষয়ে আলিফ হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রিগেন (৩৫), প্রসেনজিৎ সূত্রধর (২৮), রাসেল (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন মিলে মধ্য কামারগাঁও জিপি স্ট্যান্ডের সামনে তিনটি মোটরসাইকেল যোগে এসে পথরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং ডান হাতের একটি আঙুলে রক্তাক্ত কাটা লাগে।

হামলার পূর্বে মো. রিগেনের ব্যবহৃত Md Rigan নামীয় ফেসবুক আইডি থেকে এবং প্রসেনজিৎ সূত্রধরের ব্যবহৃত Prosunjit Sutradhar নামীয় ফেসবুক আইডি থেকে Mohammad Alif Hussain নামীয় ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং ব্রডব্যান্ড লাইনের সংযোগ দিতে নিষেধ করা হয়। আলিফ এতে অস্বীকৃতি জানালে আসামিরা হুমকি দেয়—সময় সুযোগ মতো পেলে খুন করে লাশ গুম করে দেবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা এলাকার চিহ্নিত আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি।

এ বিষয়ে শ্রীনগর থানার এসআই জাহাঙ্গীর বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ