আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি ড্রেজার বিকল করা হয়েছে এবং বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারী এ অভিযান পরিচালনা করেন।
বুধবার (১ অক্টোবর) বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার রসুনিয়া ইউনিয়নের কাঠপট্টি বাজার এলাকা ও মালখানগর ইউনিয়নের কুন্ডেরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিরাজদিখান থানার এএসআই করিমের নেতৃত্বে একটি দল সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, “জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও অননুমোদিত ভরাটের মাধ্যমে জমির শ্রেণী পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”








