শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রসুনিয়া ও ইছাপুরা ইউনিয়নের চোরমর্দ্দন ও রাজদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও ধ্বংস করা হয়। এছাড়া সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন সিরাজদিখান থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম বারী জানান, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

উল্লেখ্য, সিরাজদিখানে অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান আগের চেয়ে কঠোর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ