,

সিরাজদিখানে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই আশরাফুল ও এএসআই করিম খান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের তাইজুল ইসলাম ঢালীর বাড়ির পশ্চিম পার্শ্বের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—
উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের মৃত পানু মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল (৪৮), মৃত করিম হাওলাদারের ছেলে মো. শাহ আলম (৫৫), লৌহজং উপজেলার কড়ারবাগ গ্রামের মৃত ফজল মৃধার ছেলে ইকবাল হোসেন পলাশ (৫৫), মৃত মালন কালের ছেলে ওয়াসিম কাল ওরফে শুকুর কাল (৪১) এবং ধাইরপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মইনুল ইসলাম নয়ন (৫৫)।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া সাকিনস্থ তাইজুল ইসলাম ঢালীর বাড়ির পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে—এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ