,

সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবাসহ মো. আবু সিদ্দিকী (৩৪) ও মো. হুমায়ুন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই আশরাফ, এএসআই সানোয়ার ও সঙ্গীয় ফোর্স বয়রাগাদী ইউনিয়নের পাউলদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের পাউলদিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. আবু সিদ্দিকী (৩৪) ও মো. হুমায়ুন (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ