আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেটের সামনে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী ও কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসিম খান।
প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা এবং উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. খলিলুর রহমান, কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো. রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন জয়, জেলা যুবদলের সদস্য এবি মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।








