আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা (স্কুল ও মাদরাসা) ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
ফাইনাল খেলায় অংশ নেয় রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন ও ইছাপুরা সরকারি উচ্চ বিদ্যালয়। এতে ইছাপুরা সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।








