সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে চোলাই মদসহ একজন গ্রেফতার

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদসহ সাজু বেপারী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর (বেপারী পাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ আক্কাস আলী শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এসময় রাজানগর গ্রামের পশ্চিম ভিটির পূর্ব দুয়ারী চৌচালা টিনের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে সাজু বেপারীকে চোলাই মদসহ আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়ভাবে অবৈধভাবে তৈরি ও বিক্রি হওয়া চোলাই মদের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ