,

সিরাজদিখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—
মো. মন্টু ভূইয়া (৩০), বাসাইল ইউপি যুবলীগ সদস্য; পিতা–মৃত তেতু ভূইয়া; সাং–উত্তর রাঙ্গামালিয়া।
মো. নাইম শেখ উজ্জ্বল (২২), উপজেলা ছাত্রলীগ সদস্য; পিতা–মৃত মো. মনির শেখ; সাং–উত্তর আবিরপাড়া।
মো. হায়দার শেখ (২২); পিতা–মো. হেলাল শেখ; সাং–উত্তর আবিরপাড়া।
রহিম শেখ (২৪), জৈনসার ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক; পিতা–হাশেম শেখ; সাং–পশ্চিমপাড়া জৈনসার।
মো. মকবুল হোসেন (৫৪), মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি; পিতা–মৃত হাজী আ. মজিদ দেওয়ান; সাং–কাজিরবাগ।
ইউসুফ শেখ (৪৯), সহ-সভাপতি, কেয়াইন ইউপি শ্রমিকলীগ; পিতা–মো. হারেজ শেখ; সাং–চালতিপাড়া (বড় শিকারপুর)।
বাচ্চু সরকার (৪৮), সভাপতি, রশুনিয়া ইউপি কৃষকলীগ; পিতা–মৃত আব্দুস সামাদ সরকার; সাং–দানিয়াপাড়া।
মো. আলমগীর হোসেন (৫০), কোলা ইউপি সহ-সাংগঠনিক সম্পাদক; পিতা–মৃত আব্দুল সালাম; সাং–জীবসারা।
মো. হালিম বেপারী (৩৮); পিতা–আবু তাহের বেপারী; সাং–চর বিশ্বনাথ।
মো. সজিব মোল্লা (৩৬), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপ-কমিটির মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য; পিতা–মো. আফিজ উদ্দিন মোল্লা; সাং–নয়ানগর (রাজানগর), থানা–সিরাজদিখান, জেলা–মুন্সীগঞ্জ।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় সিরাজদিখান উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। এ ঘটনায় টহলদলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদারসহ কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ মিছিল করছিল এবং নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল। এ ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে একজন এসআইসহ দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ