বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এ শ্লোগানকে সামনে রেখে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক বেশি সচেতন ও সাহসী। তারা অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনে কন্যাশিশুরা তাদের মেধা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজকে আলোকিত করবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা আক্তার এবং সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ