আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে র্যালিতে অংশ নেন। ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ’—এই স্লোগানে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছিল। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী গণমানুষের নেতা শেখ মো. আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রশিদ মাসুদ, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির নেতা মো. নাজমুল, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।








