,

সিরাজদিখানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহারের সভাপতিত্বে এবং ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেসা, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা গাজী আলাউদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এইচ. এম. এ. মারেক, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞা, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম, বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার ২৮টি উচ্চ বিদ্যালয় ও ১০টি মাদ্রাসার মোট ৮২ জন শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ