সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদার স্বাক্ষরিত চিঠিতে সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংগঠক মো. নাজমুল মোল্লাকে তিন বছরের মেয়াদে নির্বাচিত করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর থেকে মেয়াদ কার্যকর হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি মো. শামসুল হক হাওলাদার ও শাহ আলম মাঝি এবং সদস্য পাঁচজন হচ্ছেন চৈতি দেবনাথ, শাহানারা পারভীন, আশফাক আল করিম, শরিফ খান ও রাসেল শেখ।








