সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাশকতার মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালুচর, শেখরনগর ও কোলা ইউনিয়নে তাদের নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রাত ১টায় মহসিন মাস্টার, ২টায় আলী হোসেন মেম্বার ও রাত ৪টায় মো. হেলাল খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল খান এবং খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবলীগের সক্রিয় কর্মী মো. মহসিন মাস্টার।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ