আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মুন্সীগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র্যালি শেষে পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন শেখ মো. আব্দুল্লাহ। তিনি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে ময়লা-আবর্জনা পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এর আগে দলীয় ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি-শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা বিএনপির সদস্য দুলাল দাস, উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন ও আমিন উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।








