সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, খলিলুর রহমান মাহামুদ; যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান; সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন; আমিনউদ্দিন চৌধুরী; বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল লতিফ; মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী এবং সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ