আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিরাজদিখান উপজেলার নবনির্বাচিত বীজ ও সার ডিলার সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সমিতির সভাপতি আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি ঢাকা অঞ্চলের উপপরিচালক (বীজ বিপণন) ড. মোহাম্মদ আকিকুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র এবং সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বীজ ও সার ডিলার সমিতির সভাপতি হাজী মো. মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নান্নু, সিরাজদিখান বীজ ও সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুন্সী প্রমুখ।








