আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলার শেখরনগর ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মো. মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সেলিম রেজা, শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, ইউনিয়ন পরিষদ সচিব আ. হামিদ, মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তুষার মিয়াসহ অন্যান্যরা।








