সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে মাদক নির্মূলে আলোচনা সভা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে থানা পুলিশের আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক নির্মূলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিকদার মার্কেটের সামনে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবেলের সঞ্চালনায় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এজন্য মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিরাজদিখান থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান হাওলাদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী শাহাদাৎ শিকদার, সমাজসেবক আজিজুল ইসলাম, আলহাজ মুসা শেখ, ছাত্রনেতা রাসেল শেখ ও জুয়েল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ