আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোল্লাকান্দী বালুচর মোল্লাবাড়ীতে শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য, মুন্সীগঞ্জ-০১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর মোল্লাবাড়ীতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে তিনি উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর, বালুচরসহ বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অসংখ্য নেতাকর্মীকে নিয়ে পথসভা ও সমাবেশ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, হাজী হোসেন আলী মাস্টার, বালুচর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাসিন মোল্লা, বিএনপি নেতা তোফাজ্জল মোল্লা, মোসলমান মোল্লা, নেওয়াজ আলী মোল্লা, জমসেদ মোল্লা, কাদির মোল্লা, আক্তার শেখ, হালেম মুন্সী, আসাদ মোল্লা প্রমুখ। এছাড়াও এলাকার বিপুল সংখ্যক যুবসমাজ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।








