শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া ধলেশ্বরী ব্রিজের উপর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী ব্রিজের উপর সার্ভিস সড়কে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ।
তিনি জানান, মোটরসাইকেলযোগে তারা মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ