শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে হত্যা মামলার আসামি ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২১ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি দিদার হোসেন (৩৫) কে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

গ্রেফতারকৃত দিদার হোসেন উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া এলাকার হাজী বিল্লাল হোসেনের ছেলে।

শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় এসআই সাইউল ইসলাম অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক জানান, আসামি দিদার হোসেন (৩৫) একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ