আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আলাউদ্দিন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজেরহাটি এলাকার মঙ্গল মার্কেটে ছালামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামের খোরশেদের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক জানান, পূর্ব ব্রজেরহাটি এলাকার মঙ্গল মার্কেটে ছালামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে ৪ (চার) পুড়িয়া হেরোইন ও ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








