শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে ৩১ দফা বাস্তবায়ন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেট সংলগ্ন স্থানে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি মো. মমিন আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক সিকদারসহ উপজেলা ও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ