,

সিরাজদিখানে ৯ বছর বয়সী শিশু ১৪৩ দিনে পবিত্র কুরআনের হাফেজ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নয় বছর বয়সী মোহাম্মদ আরফান হোসাইন মাত্র ১৪৩ দিনে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন। তিনি উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর)-এর ছেলে।

হাফেজ মোহাম্মদ আরফান হোসাইন কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র। তাঁর বাবা আব্দুল্লাহ আল মাসরুর লাভু হুজুর কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ ও কুচিয়ামোড়া বাইতুন্নূর জামে মসজিদের ইমাম ও খতিব।

এতো অল্প সময়ে কুরআনের হাফেজ হওয়ায় তাঁর এলাকায় ও মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ সিফাত রহমান বলেন, “আমার সাবেক ছাত্রের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে বাংলাদেশের এক অমূল্য সম্পদ।”

তাঁর শিক্ষক ও সহপাঠীরা জানান, মোহাম্মদ আরফান হোসাইন অত্যন্ত মেধাবী ছাত্র। তাঁর মুখস্থবিদ্যা ও মনোযোগ অন্য সবার চেয়ে আলাদা। পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ অসাধারণ। তাঁরা আরও বলেন, আরফানের এই সাফল্যে ইসলামপুর কামিল মাদ্রাসার সুনাম বেড়েছে, শিক্ষক ও সহপাঠীরা গর্বিত।

এলাকাবাসীরা জানান, “তার এই অর্জনে আমরা গর্বিত। সঠিক পরিচর্যা ও পরিবেশ পেলে সে আরও অনেক দূর এগিয়ে যাবে। এমন মেধাবী শিশুর স্বপ্ন পূরণে সরকারের দৃষ্টি প্রয়োজন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ