সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১

আরিফ হোসেন হারিছ, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার (১৮,০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক সম্রাট মো. সফর আলী (৪১) গ্রেফতার হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামের মৃত আশক আলীর ছেলে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. শওকত ইসলামের নির্দেশনায়, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার আবু সালেহের ছয়তলা ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সফর আলীকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

উপপরিদর্শক মোর্শেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির হেফাজত থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সফর আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটের আরেকটি মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ