সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়ের সাথে ফোনে কথা বলার পরই প্রবাসীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি  

মালয়েশিয়ায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে চাপা পড়ে নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল মোল্লার (৩০) মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। নিহত বিল্লাল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন এলাকাবাসী। পরে সকাল ১১টার দিকে বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়ার জোহরবারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ২০২৩ সালের জুলাই মাসে বিল্লাল মালয়েশিয়ায় যান এবং সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। দুর্ঘটনার দিন তিনি কংক্রিট বালতি ক্রেনের মাধ্যমে ভবনের ওপরে পাঠানোর কাজ করছিলেন। এ সময় বালতির দড়ি ছিঁড়ে তা তার বুকের ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। কয়েক মিনিট আগেই তিনি ফোনে তার চার বছরের মেয়ে ঐশীর সঙ্গে কথা বলছিলেন।

বিল্লালের বাবা জব্বার মোল্লা বলেন, “আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। যে মালিকের কাজ করতো, তিনি শুধু সামান্য কিছু টাকা পাঠিয়েছেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ