মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের বাসাইলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ১০০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়। এছাড়া অসুস্থ ১৩০ দরিদ্রদের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আকলিমা বেগম।
বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাবিব গ্রুপের ডেপুটি ডাইরেক্টর মাহমুদুল হাসান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন প্রমুখ।
অনুষ্ঠানে বাসাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।








