,

টাঙ্গাইলে তিন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে জেলি ভরা চিংড়ি, ওজনে কম দেওয়া মুরগি এবং নকল কসমেটিকস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও ক্লাব রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

অভিযানে সেনাবাহিনী, টাঙ্গাইল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরা হয়। এসময় চিংড়িতে জেলি ভরে বিক্রির দায়ে ১৫ হাজার, মুরগিতে ওজনে কম দেওয়ার দায়ে ১০ হাজার এবং নকল কসমেটিকস বিক্রির দায়ে ‘তাজ কালেকশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ