বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, দুদকের মহাপরিচালক মুহাম্মদ রেজাউল কবীর এবং মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন প্রমুখ।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে ভোগান্তি, হয়রানি ও সেবা বঞ্চনার অভিযোগ জনসাধারণ তুলে ধরেন। পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ উপস্থাপন করা হয়।

অভিযোগ শোনার পর দুদক কর্তৃপক্ষ তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করে এবং বেশ কয়েকটি অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ