,

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকা থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় একটি তুলা বহনকারী ট্রাকও জব্দ করা হয়।

র‍্যাব ১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন ট্রাক চালক আমিনুল, হেলপার বাবু ও তুলার মালিক মোজাহিদ।

কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হবিগঞ্জ থেকে তুলা বোঝাই ট্রাক মাদক বহন করে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার (১৮ জুলাই) রাতে কালিহাতির এলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাক থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

র‍্যাবের পাঠানো খবরে জানানো হয়, গ্রেফতারকৃতদের সঙ্গে ট্রাকও জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পরে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ