মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নাসিম এম খান (রুনু) পক্ষে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে।
সাবেক সভাপতি সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপি (যুক্তরাষ্ট্র), সাবেক সহ-সভাপতি যুবদল (যুক্তরাষ্ট্র), যুগ্ম আহ্বায়ক জিয়া পরিষদ, টেক্সাস বিএনপি ও টাঙ্গাইলের সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক এবং নির্বাচনে নতুন মুখ হিসেবে নাসিম এম খান (রুনু) স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় রয়েছেন।
গত ২২ আগস্ট শুক্রবার তিনি নির্বাচনী এলাকার বাসাইল-সখিপুরের ১২টি ইউনিয়নে বাসুলিয়া, কাশিল বটতলা বাজার, যাদবপুর বেরবাড়ী বাজার, বড়চওনা, নলুয়া, কচুয়াবাজার, ইন্দাজানী বৈলারপুর বাজারসহ আশপাশের গ্রামে গণসংযোগ, দোয়া মাহফিল এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা সোহেল তালুকদার লিটন, সাবেক ইউপি সদস্য মো. সুরমান রেজা, রফিকুল ইসলাম স্বপন, শহিদুল ইসলাম দর্পন, খালেকুজ্জামান খালেক, উজ্জ্বল মিয়া, ছাত্রনেতা ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মী ও সমর্থকবৃন্দ।








