শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল-৮ আসনে নাসিম এম খানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক নাসিম এম খান (রুনু) পক্ষে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এ কর্মসূচি হাতে নেন। নাসিম এম খান সাবেক সভাপতি সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপি (যুক্তরাষ্ট্র), সাবেক সহ-সভাপতি যুবদল (যুক্তরাষ্ট্র), যুগ্ম আহ্বায়ক জিয়া পরিষদ, টেক্সাস বিএনপি ও টাঙ্গাইলের সাবেক ছাত্রনেতা।

গত ১ আগস্ট শুক্রবার তিনি বাসাইল ও সখিপুর উপজেলার ১২টি ইউনিয়নে করাতিপাড়া বাইপাস, কাশিল বটতলা বাজার, যাদবপুর বেরবাড়ী বাজার, সখিপুর ইলোরা মার্কেট, আজিজ সুপার মার্কেট, বড়চওনা, নলুয়া, কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর, দাড়িপাকা, কচুয়াবাজার, ইন্দাজানী বৈলারপুর বাজারসহ আশপাশের গ্রামে ভোটার, কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা সোহেল তালুকদার লিটন, এডভোকেট আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মো. সুরমান রেজা,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ