সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল-৮ আসনে নাসিম এম খান (রুনু)-এর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নাসিম এম খান (রুনু)-এর পক্ষে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে।

নাসিম এম খান (রুনু) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি, ইউএসএ যুবদলের সাবেক সহ-সভাপতি, টেক্সাস বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জিয়া পরিষদের সংগঠক। তিনি টাঙ্গাইল জেলার সাবেক ছাত্রনেতা এবং একজন তরুণ উদীয়মান সমাজসেবক হিসেবেও পরিচিত।

গত ১ আগস্ট শুক্রবার তিনি তার নির্বাচনী এলাকার বাসাইল ও সখিপুর উপজেলার ১২টি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। করাতিপাড়া বাইপাস, কাশিল বটতলা বাজার, যাদবপুর বেরবাড়ী বাজার, সখিপুরের ইলোরা মার্কেট, আজিজ সুপার মার্কেট, বড়চওনা, নলুয়া, কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর, দাড়িপাকা, কচুয়াবাজার, ইন্দাজানী ও বৈলারপুর বাজারসহ বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা সোহেল তালুকদার লিটন, এডভোকেট আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মো. সুরমান রেজা, দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাসিম এম খান (রুনু) বলেন, “দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, তারই অংশ হিসেবে আমি মাঠে নেমেছি। টাঙ্গাইল-৮ আসনের জনগণের সঙ্গে থেকে আমি তাদের অধিকার রক্ষায় কাজ করতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ