বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপি নেতা লাভলুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

বৈরী আবহাওয়া উপেক্ষা করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ও ভারড়া ইউনিয়নে কয়েকশ মোটরসাইকেল ও হাজারো নেতাকর্মী নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।

গত শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এই নেতা সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং আন্দোলনে নিহত-আহত সকলের জন্য দোয়া করা হয়।

গণসংযোগকালে রবিউল আওয়াল লাভলু বলেন, “জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। দলীয় সিদ্ধান্ত মেনে সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করতে হবে। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তাই দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমি ঈমানের সাথে রাজনীতি করি। অন্যায়-দুর্নীতি করি না, এবং কাউকে করতে দেই না। যেই জড়িত থাকুক না কেন, প্রয়োজনে আমাকেও আইনের আওতায় আনতে হবে। সবাই স্বচ্ছ রাজনীতির জন্য কাজ করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফারুক আহমেদ খান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইকবাল কবীর রতন, সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াস, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন হেলাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ