পথে প্রান্তরে ডেস্ক
মাদক সেবনের সময় আটক সাব্বির হোসেন (৩০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দণ্ডপ্রাপ্ত মাদকসেবীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত সাব্বির টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার চর নিকলা গ্রামের সাহেব আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভূয়াপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন জানান, মাদকে আসক্ত ওই যুবক দীর্ঘদিন ধরে ঘরে বসে মাদক সেবন করে আসছিল। বুধবার মাদক সেবনের সময় স্থানীয়রা তাকে থানা পুলিশের সহায়তায় আটক করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশ টাকা জরিমানা করা হয়।








