সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে সখীপুর থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “টাঙ্গাইল সদর থানার মামলায় তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।”
এছাড়া জানা গেছে, সখীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা আরেক মামলায় তিনি বর্তমানে জামিনে আছে।








