বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। সঞ্চালনা করেন ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস্) জনাব আব্দুল্লাহ-আল-মাসুম।

সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, মানি লন্ডারিং ও হত্যাসহ বিভিন্ন অপরাধের পর্যালোচনা করা হয়। একইসঙ্গে নগরীর বিভিন্ন থানায় তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান নির্ণয় করে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ কমিশনার নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ দমন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তথ্য-প্রযুক্তির আধুনিক কৌশল ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

সভায় সেপ্টেম্বর মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ